স্পিকারের স্ত্রী দিরাইয়ের দিলারা হাফিজ আর নেই : প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

স্পিকারের স্ত্রী দিরাইয়ের দিলারা হাফিজ আর নেই : প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী, দিরাই উপজেলার মাটিয়াপুর গ্রামের বাসিন্দা, সাবেক খাদ্য মন্ত্রী মেজর ইকবাল হোসেনের বোন দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল (আজ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মৃত্যুকালে স্বামী এক ছেলে এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
এছাড়াও আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা, এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তারপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে শায়রুল কবির জানান।
এদিকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারাল।
দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর