মোদির প্রথম প্রতিক্রিয়া
পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে ‘অগণিত’ কর্মীর অবদান

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

<span style='color:#077D05;font-size:19px;'>মোদির প্রথম প্রতিক্রিয়া</span> <br/> পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে ‘অগণিত’ কর্মীর অবদান

বিজয়ের কণ্ঠ ডেস্ক
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রেকর্ড গড়া জয়ের পেছনে দলের ‘অগণিত’ কর্মীর অবদানকে সাধুবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঐতিহাসিক জয়ের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে অগণিত কর্মীর প্রচেষ্টা ও সংগ্রাম ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই রেকর্ড জয় সম্ভব হতো না।
তিনি আরও লিখেছেন, আমি তাদের সবাইকে স্যালুট জানাই। বছরের পর বছর ধরে তারা মাঠে কঠোর পরিশ্রম করেছেন, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন এবং আমাদের উন্নয়নের এজেন্ডা নিয়ে কথা বলেছেন। তারাই আমাদের দলের শক্তি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গণনায় ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে বিজেপি ২০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস ৮২টি আসনে এগিয়ে আছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর