চুনারুঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: 1:19 PM, July 17, 2019

চুনারুঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে অজ্ঞাত এক ব্যক্তির(৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৭ জুলাই বুধবার বিকেল সাড়ে ৪টায় সাতছড়ি গহীন জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সাতছড়িতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

চুনারুঘাট থানা ওসি (তদন্ত) আলী আশরাফ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কেউ খুন করে লাশটি গুম করতে গহীন জঙ্গলে ফেলে গেছে। এটি অন্তত ৪-৫দিন আগের লাশ বিধায় গলে যাচ্ছে। তিনি বলেন, এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের জন্য মাধবপুর থেকে লোক আসতেছে। এরপরই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর