ঢাকা |
প্রকাশিত: 12:50 PM, October 7, 2019
সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার বিকেল ৪টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট এ মতবিনিময় হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সভা সামছুজ্জামান বাবুলের সভপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম রফিক আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সিনিয়র সহ সভাপতি জালাল আহমদ চৌধুরী, সহ সভাপতি নুরুল আমিন, সহ সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ সাধারন সম্পাদক জয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেন আফজল, সহ সাংগঠনিক সম্পাদক রাজন আহমদ রাছেল, মহিলা সম্পাদিকা সেলি বেগম, সদস্য সুমন আহমদ, ওসমান আলী, আবুল কালাম, মাসুক আহমদ, ইসলাম উদ্দিন, আশিক আহমদ, এমদাদ হোসেন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host