ঢাকা |
প্রকাশিত: 9:39 PM, October 20, 2019
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। মৃত সাইফুল উত্তর ভাড়াউড়া এলাকার মৃত আব্দুস শহীদ এর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, সকালে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। শ্রীমঙ্গল থানার ওসি মো: আব্দুছ সালেক অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host