খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ শনিবার

প্রকাশিত: 6:41 PM, November 22, 2019

খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ শনিবার

ডেস্ক প্রতিবেদন : বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরামেয়েসী রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ কর্মসুচী ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

উক্ত কর্মসুচী শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসুচীকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর