ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেছেন- দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে জনজীবন আজ স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে প্রচন্ড শীতে সমাজের অসহায় মানুষের কষ্ট খুব বেশী বৃদ্ধি পেয়েছে। যারা ঠিকমত নিজের সংসার চালাতে পারছেনা, তারা শীত নিবারণে হিমশিম খাচ্ছে। আপনাদের একটু সহযোগিতার মনোভাব তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। তাই আসুন বিবেকের তাড়নায় সমাজের সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে সাধ্যমত সহযোগিতার মনোভাব নিয়ে দাড়াই। তাদের সহযোগিতায় হাত প্রসারিত করি।
তিনি গতকাল সিলেট মহানগরীর শাহপরান থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে নগরীর সবুজবাগ এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মু. আনোয়ার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শাহেদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাষ্টার আব্দুর রব, আসাদুল আলম চৌধুরী, আহমদ হোসেইন, জাবেদ আহমদ ও ক্বারী আবুল হাসনাত বেলাল প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host