ঢাকা |
প্রকাশিত: 6:22 PM, January 22, 2020
এমসি কলেজ প্রতিনিধি : মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’র শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩ টায় দলদলি চা বাগানের শ্রমিকদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি টিপু শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দলদলি চা বাগানের হেড টিলা ক্লার্কের দায়িত্বে থাকা গোলাম মর্তুজা চৌধুরী, দলদলি চা বাগান শ্রমিক পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস এবং দলদলি চা বাগানের মেডিকেল এসিস্ট্যান্ট রিপন কুর্মি। মোহনার সাবেক সভাপতি আজাদ মিয়া, অনবদ্য সদস্য দিলোয়ার হোসেন এবং সাবেক সিনিয়র সদস্য মিলাদ হোসাইন।
গোলাম মর্তুজা চৌধুরী বলেন, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ছাত্র হয়েও এত বড় মহৎ কাজ করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। মিন্টু দাস বলেন, ৫০০ পরিবার আছে বাগানে। সেখান থেকে বেছে অতিদরিদ্রদের স্থান দেয়া হয়েছে তালিকায়। যাদের শীতবস্ত্র প্রয়োজন। আর মোহনার এমন কাজ সবসময় অব্যাহত থাকুক। রিপন কুর্মি তার বক্তব্যে তুলে ধরেন বাগানের শীতার্ত মানুষের জীবনযাপনের চিত্র। তিনি বলেন, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা অনেক বড় পাওয়া। এতে করে বাগানের নিম্নবিত্ত মানুষ উপকৃত হয়েছে। সভাপতি টিপু শিকদার তার বক্তব্যে বলেন, আমরা বাগানের মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যি আনন্দিত এবং মোহনার প্রত্যেকের সদস্যের প্রতি কৃতজ্ঞ। এছাড়াও বিশেষ ভাবে ধন্যবাদ জনাব আরিফ জামান। যার সাহায্য সহযোগিতার ফলে শীতবস্ত্র বিতরণ সম্ভব হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মোহনার কার্যকরী পরিষদের সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মৌ, সাধারণ সম্পাদক সৌরভ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এমএইচবি শাহরিয়ার, সহ সাংগঠনিক সম্পাদক মাশরুরা জামান দিনা, জয়শ্রী দাস জয়া, অর্থ সম্পাদক রাফসান রাহমান, প্রচার সম্পাদক সায়েম আহমেদ, সিনিয়র সদস্য অরণী জাহান আবিরা, সহ সাহিত্য সম্পাদক মনীষা, সদস্য মোশতাক হাসান, সানি, ইমু, তুষার, জুবায়ের, তাহিন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host