জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি শাহপরাণ শাখার অনুমোদন

প্রকাশিত: 9:04 PM, January 23, 2020

জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি শাহপরাণ শাখার অনুমোদন

ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সী, ট্যাক্সীকার মালিক সমিতি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াইস্থ কার্যালয়ে শাহপরাণ (রহ.) উপ কমিটি প্রদানের লক্ষ্যে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান মিজানকে সভাপতি ও নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অনুমোদন প্রদান করেন সংগঠনের জেলার সভাপতি শাহ মো. দিলওয়ার।

.
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটন, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক জালাল আহমদ, সহসাধারণ সম্পাদক বুলবুল, কল্যাণ সম্পাদক বেলাল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর