ঢাকা |
প্রকাশিত: 9:08 PM, January 23, 2020
ডেস্ক প্রতিবেদন : হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়খুল কুররা ওয়াল হুফ্ফাজ শাইখ আব্দুল হক সিলেট নগরীর সুবিদ বাজারে আল কোর আন লার্নিং হোম মহিলা মাদ্রাসার হিফজ ছাত্রীদের ২২ জানুয়ারী বৃহস্পতিবার বাদ এশা ছবক প্রদান ও মাদ্রাসা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামাল খান,ঢাকা রায়েরবাগ যাত্রবাড়ি মাদ্রাসাতুল হক বাংলাদেশের মুহতামিম মুহাম্মদ হিদাতুল্লাহ, মাওলানা আবু সাঈদ, সাউদা বিনতে জামআহ র.আন্তর্জাতিক বালিকা মাদ্রাসার পরিচালক হাফেজ মুহম্মদ ইসমাইল হাসান, হাফেজ ক্বারী মোহাম্মদুল্লাহ, লন্ডনী রোড জামে মসজিদের ইমাম মিছবাউল হক, মিতালী জামে মসজিদের ইমাম মিছবাউজ্জামান প্রমুখ। আল কোরআন লার্নিং হোম মহিলা মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্রীদের সবক নেন এবং খুব স্বচ্ছ ও সুন্দরভাবে তেলাওয়াত করায় হিফজ বিভাগের ছাত্রীদের মোবারক বাদ জানান। তাদের জন্য আগামী দিনের প্রস্ততি গ্রহণ করার আহ্বান জানান এবং আগামীতে তেলাওয়াত যেন আরও ভালো হয় সেই দোয়াই কাম্য।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host