ঢাকা |
প্রকাশিত: 10:09 PM, January 23, 2020
ডেস্ক প্রতিবেদন : আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধু কন্যা সব সময় অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছেন। সমাজের দুস্থদের উন্নয়নের জন্য যা যা করণীয় তার সবটুকু করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ থেকে দূরীভূত হচ্ছে দারিদ্রের অভিশাপ। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি বিকালে সিসিকের ১০নং ওয়ার্ডের ঘাসিটুলার বেতেরবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিসবাহ সিরাজ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্তদের কষ্ট বুঝতে পেরে পূর্ব থেকে অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। সরকারের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তশালীদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম ইছন মিয়া, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন সাহাবুল, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইফতে কামরুল হাসান তায়েফ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাসুক আমহদ, আলেখ আহমদ, রহিম উদ্দিন, মো. সাজ্জাদুর রহমান, হিমাংশু সরকার, রুপন আহমদ, রাহুল তালুকদার, মো. রাজিব, জামাল, ছায়েম, মনিহার, সুহেল, জুয়েল, আবুল কালাম আজাদ, নিজাম উদ্দিন, মাহমুদা খাতুন, সুমি আক্তার, রাজিব মুর্শেদ রাজু, রেন্টু তালুকদার, জুয়েল আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host