ঢাকা |
প্রকাশিত: 8:50 PM, January 25, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেটের মরমী সাধক ও লোকশিল্পীদের স্বরণে নূপুর বেতার শ্রোতা ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী লোক সঙ্গীত উৎসব গত ২৪ জানুয়ারি শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপি লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়। সিলেট নূপুর সংগীতালয় ও ওস্তাদ হোসেইন আলী সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় সকাল ১০টা থেকে দিনব্যাপি এই লোক উৎসবে কর্মসূচীর মধ্যে ছিল লোক সংগীত প্রতিযোগিতা, প্রবীণ লোক সংগীত শিল্পীদের সম্মানান প্রদান, লোক সংস্কৃতির উপর আলোচনা, পুরস্কার বিতরণ ও সংগীতা অনুষ্ঠান।
উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক কা¬ব উপদেষ্ঠা রোটারিয়ান ড. আর কে ধর এর সভাপতিত্বে ও ক্লাব সদস্য ফাহিমা আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি বেতার কন্ঠ শিল্পী তুহিন আহমেদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক্ষ ড. শরদিন্দু ভট্টাচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেন, সিলেট হচ্ছে আউল বাউলের দেশ, মরমী সাধক হাসন রাজা, রাধা রমন, আরকুম শাহ, দূরবীন শাহ ও বাউল সম্্রাট শাহ আব্দুল করিম শাহ করিমের লেখা গান আজ বহিবিশ্বে ছড়িয়ে পড়েছে। তাদের লেখা গান আমাদের মনে প্রেরণা জোগায়। তাদের লেখা গান গেয়ে বহু শিল্পীরা আজ প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব শিক্ষানবীশ আবু সাঈদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কবির আহমদ। উৎসবে ৩ জন প্রবীণ লোকশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হলেন, বাউল আব্দুর রহমান, বাউল বিরহী কালা মিয়া ও বাউল ঈমান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেণ ক্লাব সদস্য গীতি কবি বাউল হেলাল খান, বাউল সৈয়দ আবুল কাসেম সরকার, বাউল মুনতাহা সরকার, সুরের ভুবন শিল্পী সংগঠনের পরিচালক বেতার শিল্পী মনোজ কান্তি ভট্টাচার্য্য, বেতার শিল্পী শান্ত বর্ধন, দৈনিক সিলেটের দিনকাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুল হক আসাদ, গীতি কবি বাহার কাঙ্গাল, গীতি কবি এম. এ কাসেম সরকার, মো. নজরুল শাহ, মো. শাহাবুদ্দিন আহমদ, মাছুম পারভেজ, রেখা বেগম, সিলেট সুরমা সংগীতালয়ের পরিচালক শিল্পী মো. মাসুক মিয়া প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host