বসন্ত মেমোরিয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: 9:01 PM, January 25, 2020

বসন্ত মেমোরিয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক প্রতিবেদন : বসন্ত মেমোরিয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সিলেটের চালিবন্দরস্থ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য, বসন্ত মেমোরিয়েল স্কুলের ব্যবস্থপনা কমিটির সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলায় জয় পরাজয় থাকবেই, তাতে মন খারাপের কোন কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাই মুখ্য বিষয়। তিনি লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ ধারার সংস্কৃতি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কৃতিত্ব ভয়ে আনার জন্য আহ্বান জানান।
বসন্ত মেমোরিয়েল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিবানী অর্জুন ও শাহানা রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সবুর চৌধুরী, সদস্য আব্দুল বাছিত চৌধুরী, ফয়ছল আলম, প্রধান শিক্ষিকা অপর্না চন্দ, সহকারি শিক্ষক হাজেরা মুজাফর, হেলানা আক্তার, আলেয়া বেগম প্রমুখ।
অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর