ছাতক দোয়ারা ফোরাম সিলেটের উদ্যোগে অধ্যাপক আব্দুস শহিদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: 9:31 PM, January 25, 2020

ছাতক দোয়ারা ফোরাম সিলেটের উদ্যোগে অধ্যাপক আব্দুস শহিদের স্মরণে দোয়া মাহফিল

ডেস্ক প্রতিবেদন : বৃহত্তর সুনামগঞ্জের কৃতি সন্তান ছাতকের গর্ব নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার এর সাবেক প্রিন্সিপাল, ছাতক দোয়ারা ফোরাম সিলেট এর অন্যতম উপদেষ্টা অধ্যাপক আব্দুস শহিদ এর স্মরণে ছাতক দোয়ারা ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নগরীর মধুশহিদ এলাকায় অবস্থিত ঘঔখ ঊঘঞ ঈবহঃৎব (হল রুমে) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফোরামের সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন এর পরিচালনায় শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন জহিরুল ইসলাম। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা ঘঔখ ঊঘঞ ঈবহঃৎব এর এম ডি জননেতা এডভোকেট রেজাউল করিম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জুবায়ের আহমদ,সাংগঠনিক সম্পাদক- নাজমুল হোসেন,কোষাধ্যক্ষ- ওলিউর রহমান সাদ্দাম,শিক্ষাবিদ শফিকুল ইসলাম, শ্রমিক নেতা কামরুল ইসলাম, প্রচার-সম্পাদক এখলাছুর রহমান আবিদ,প্রকাশনা সম্পাদক- আব্দুল হামিদ,সাংবাদিক আবু জাবের, মামুনুর রশীদ,কয়েছ আহমদ লিটন, তুহিন আহমদ, নুরে আলম লিটন,পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাহসিন ইব্রাহিম ফাতেহ প্রমুখ। আলোচনা সভা শেষে রুহের মাগফিরাত ও দরাজাত বুলন্দী কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জুবায়ের আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর