ঢাকা |
প্রকাশিত: 8:22 PM, January 26, 2020
ডেস্ক প্রতিবেদন : সানিহিল স্কুল এন্ড কলেজের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক দ্বীনি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার বিকেলে নগরীর উপশহরস্থ প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুরআন এন্ড সুন্নাহ রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সকল শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মুহিতুর রহমান, জুনায়েদ হিজবুল্লাহ ও আশরাফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক উৎকর্ষতা সাধনে মনোনিবেশ করতে হবে। সত্যবাদিতা ও সৎসঙ্গ শিক্ষার্থীদের মাঝে নৈতিকতাবোধের জন্ম দিয়ে থাকে। সালাত আদায়ে মনযোগী হতে হবে। এতে জ্ঞানের পরিধি দ্রুত বৃদ্ধি পাবে। সকল ক্ষেত্রে সালামের চর্চা বাড়াতে হবে। কারণ সালাম মানুষকে বিনয়ী হতে সাহায্য করে। শিক্ষার্থীদেরকে মা-বাবা, শিক্ষক সহ বড়দের শ্রদ্ধা করতে হবে। পাশাপাশি বড়দেরকেও ছোটদের স্নেহ মমতা দিয়ে সামনে এগিয়ে নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষার প্রসার ঘটানো সম্ভব। এর ফলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host