ঢাকা |
প্রকাশিত: 8:25 PM, January 26, 2020
ডেস্ক প্রতিবেদন : শিক্ষার মানোন্নয়ের লক্ষে নগরীর দাড়িয়াপাড়া ‘রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে’ এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি আফসার আজিজ।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ভারতের কলকাতা নিবাসী বিশিষ্ট বিজ্ঞানী ড. অর্পনা বসু, অবসার প্রাপ্ত আইসিএস কর্মকর্তা দীপংকর বসু, কেমিকেল ইঞ্জিনিয়ার প্রতাপ নারায়ন চৌধুরী, শুক্লা চৌধুরী, অধ্যাপিকা ভাস্বতী চক্রবর্তী, টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক আশিস চক্রবর্তী ও নগর পরিকল্পনাবিদ মিতালী চৌধুরী।
সিনিয়র শিক্ষক আব্দুল মতিনের পরিচালনয় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার ও আ.ক.ম. আব্দুজ জাহির, বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রকিবা খানম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালিক মুন্না, জুনেদ আহমদ ঝর্ণা সরকার, অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন, সতেন্দ্র চন্দ্র মল্লিক, মো: নাসির উদ্দিন, রজত রায়, জাহেদা বেগম, মফিজুর রহমান, সোহেল রানা, প্রশান্ত দেব, দীপ্তি রানী দাস। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টা ও সচেতনতার প্রতি গুরুত্ব দিতে হবে। নৈতিক শিক্ষা এবং কাঙ্খিত ফলাফলের জন্য সকলের এগিয় আসতে হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host