স্কলার্সহোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: 11:19 PM, January 27, 2020

স্কলার্সহোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক প্রতিবেদন : হাফিজ মজুমদার ট্রাস্ট পরিচালিত স্কলার্সহোম এর ৬টি শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার সকাল ৯টায় মুরারিচাঁদ কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, এমপি।

.
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ কবির এইচ চৌধুরী, হাফিজ মজুমদার ট্রাস্ট এর সচিব লোকমান উদ্দিন চৌধুরী, স্কলার্সহোম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জুবায়ের সিদ্দিকী, স্কলার্সহোম মেজরটিলা প্রিন্সিপাল অধ্যাপক নাজমুল বারী জামালী, স্কলার্সহোম শিবগঞ্জ প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ্বাস, স্কলার্সহোম টিলাগড় প্রিন্সিপাল আক্তারী বেগম, স্কলার্সহোম শাহী- ঈদগাহ ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরী, স্কলার্সহোম পাঠানটুলা ভাইস প্রিন্সিপাল মো. আব্দুল আজিজ।
উল্লেখ্য, স্কলার্সহোম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬টি শাখার মেধাবী ৬জন শিক্ষার্থীকে চেয়ারম্যান স্কলারশিপ প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর