শাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রকাশিত: 10:04 PM, January 28, 2020

শাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শাবি প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচি পালন করেছে শাবিপ্রবি ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৮ জানুয়ারি (মঙ্গলবার) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান এর সঞ্চালনা ও ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

.
শোভাযাত্রটি বিশ্ববিদ্যালয়ের গোলচক্কর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, মুশফিকুর রহমান ভূঁইয়া, আশ্রাফ কামাল আরিফ, আব্দুল্লাহ আল রোমান, ইমরান আহমেদ চৌধুরী, সজিবুর রহমান, মাহবুব, শোভন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.
সমাবেশ শেষে শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর