ঢাকা |
প্রকাশিত: 10:07 PM, January 28, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ, সিলেট এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ২৮জানুয়ারী মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিস্থ হাবিব হোসেন কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়।
.
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ, সিলেট এর চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিচালনা নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ নুরুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজী সৈয়দ মৌরশ আলী, পারভেজ মিয়া, আহাদ আলী, মুক্তার আহমদ, সদস্য আব্দুল আজিজ, কয়েছ উদ্দিন, শ্রী অরুন দেব, হাজী ফরিদুর রহমান, আব্দুল মতিন, সামছুদ্দিন বাবু ধন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host