ঢাকা |
প্রকাশিত: 10:16 PM, January 28, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক কর্মসূচী প্রণয়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও মদন মহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা মকসুদুল করীমের মুক্তির দাবীতে যুবদল, সেচ্ছসেবকদল ও ছাত্রদল সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকালে সিলেট নগরীর রিকাবিবাজার এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অনুষ্ঠিত হয়।
.
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফছর খান ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপনের যৌথ পরিচালনায়, মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা আলী নেয়াজ খান তুহিন, বিএনপি নেতা আকবর আলী, সেচ্ছসেবকদল নেতা ফাহিম আহমদ চৌধুরী, দুলাল আহমদ, রেজোয়ান আহমদ, জিয়াউর রাহমান জিয়া, ছাত্রদল নেতা আমজাদ হোসেন, রায়হান আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলি আকবর রাজন, আলী আহসান হাবীব,বদরুল ইসলাম, এম নাসির হাসান, সুমন আহমদ, রাব্বী আহমদ, তাজ উদ্দিন তাজু ,আতিকুর রাহমান শুভ, রায়হান আহমদ, সুয়েব আহমদ, রাজন আহমদ, জেবুল আহমদ, শুকুর মিয়া, ছমির গাজী,আছাদ আহমদ, সুজন আহমদ, সুলতান ও ফরহাদ আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host