ঢাকা |
প্রকাশিত: 10:19 PM, January 28, 2020
ডেস্ক প্রতিবেদন : প্রাক্তন রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর (পিডিজি) ডা: মঞ্জুরুল হক চৌধুরী বলেছেন, মানবতার কল্যানে কাজ করাই সকল মানুষের প্রধান ধর্ম। সারা বিশ্বে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিতে বিভক্ত হলেও মানবতার কল্যানে কাজ করতে রোটারিয়ানরা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকে রোটারি ক্লাব সারা বিশ্বে আর্তমানবতা ও অবহেলিত জনগোষ্টির জন্য কাজ করে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সাড়ে ৩শ স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ একটি মাইলফলক। এথেকে সমাজের জন্য রয়েছে অনুকরণীয় দৃষ্ঠান্ত। সেবার মানসিকতা নিয়ে এর ধারা অব্যাহত রাখতে সকল স্তরের রোটারীয়ানদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
.
তিনি মঙ্গলবার হোয়াইট স্টোন রোটারি ক্লাবের পক্ষ থেকে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের ছোট মাতারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্কুল প্রাঙ্গনে ব্যাগ বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুর রব। রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের চার্টার মেম্বার ও কাজলসার ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩২৮০ এর পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী।
.
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. আবুল মাসুদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জোবায়ের আহমদ, রোটারি এসি. গভর্নর পিপি মাহবুবুল হক চৌধুরী, চার্টার প্রেসিডেন্ট জয়নুল হক, পিপি ফাহিম আহমদ চৌধুরী, পিপি তোফায়েল আহমদ, পিপি এস এ আব্দুল্লাহ পাভলু।
.
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান জুনেদ আহমদ, আব্দুল খালিক, আব্দুস ছামাদ তুহেল, রিপন চক্রবর্তী, সানিয়াতুর রহমান চৌধুরী, শহিদুল হক, বেলাল আহমদ, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল বাছিত জুনেদ, বেলাল আহমদ ও গিয়াস উদ্দিন প্রমূখ।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি তার বক্তব্যে রোটারি ক্লাবের ভালো উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host