ঢাকা |
প্রকাশিত: 5:14 PM, January 30, 2020
ডেস্ক প্রতিবেদন : নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেটের আবৃত্তি সংগঠন উর্বশী আবৃত্তি পরিষদের ২৮ তম জন্মদিন। এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে আবৃত্তি পরিবেশন করেন উর্বশীর শিল্পীরা। বুধবার নগরীর লামাবাজার পরিষদের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উর্বশীর সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী।
পরে মোকাদ্দেস বাবুলকে সভাপতি ও আফরুজা আক্তার রুম্পাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে অন্যরা হলেন-সহসসভাপতি একেএম কামারুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা আচার্য, অর্থ সম্পাদক তৃণা চৌধুরী, প্রচার সম্পাদক নুরুল হক শিপু, দপ্তর সম্পাদক দেবী সরকার, কার্যকরী সদস্য মিথুন চন্দ্র দাস, অনিল দে জয়, ফারজানা খান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host