ঢাকা |
প্রকাশিত: 5:17 PM, January 30, 2020
ডেস্ক প্রতিবেন : রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে মোলাটিকর প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘের সহযোগিতায় মঙ্গলবার ২৮ জানুয়ারী বিকেলে সদর উপজেলা খাদিম নগর ইউনিয়নের চাতল বাজারে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে এবং টেজারার রোটারিয়ান গুলজার হোসেন এর পরিচালনায় বক্তারা বলেন, অসহায় শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের সাহাযার্থে সমাজের বৃত্তবানদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।
.
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসিস্ট্যান্ট গভর্ণর পিপি রোটারিয়ান সাহেদ হোসাইন, পিপি রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, আইপিপি রোটারিয়ান ডা.ইমদাদুল হক, রোটারিয়ান এসএম বুরহান উদ্দিন, রোটারিয়ান আব্দুস সাদেক লিপন, রোটারিয়ান নজমুল ইসলাম পিএইচ এফ, প্রোজ্জ্বল ইসলামী যুব সংঘের সভাপতি মাহফুজ , যুব নেতা আবু জাহির, মনসুর আহমদ, লিয়াকত হোসেন, দুলাল আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host