ঢাকা |
প্রকাশিত: 5:32 PM, January 30, 2020
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির আজীবন সদস্যদের সমন্বয়ে এক আলোচনা সভা গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাতে নগরীর সোবহানীঘাটে অনুষ্ঠিত হবে। সমিতির আজীবন সদস্য মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ খোরশেদ আলম তালুকদরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতি সিলেটের সাবেক যথাক্রমে সভাপতি মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভপতি তাজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক এ.বি.এম বাচ্চু মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র রায়, অর্থ সম্পাদক মফিজুল ইসলাম, সহ অর্থ সম্পাদক ইসমাইল হোসেন সাগর, কার্যকরি কমিটির সদস্য আছরাব আলী পাটোয়ারী, মির্জা হারুনুর রশিদ, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন প্রধান, তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির আজীবন সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তারা বলেন, সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে আর্ত মানবতার কল্যাণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের সুফল বঞ্চিত অসহায় দুস্থ মানুষগণ ভোগ করছেন। বক্তারা সেবামূল কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host