ঢাকা |
প্রকাশিত: 5:38 PM, January 30, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৯ ২৯ জানুয়ারী বুধবার বিকেলে সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সমিতির সহ সভাপতি ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আতিকুর রহমান।
.
শুরুতে সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বিগত সভার কার্যবিরণী পাঠ শেষে ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন এবং ২০২০ সালের বাজেট উপস্থাপন করেন। সমিতির আয়-ব্যয় এর হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ হাদি নেহাল আহমদ চৌধুরী। প্রতিবেদনের উপর আলোচনা অংশ গ্রহণ করেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, যুগ্ম সম্পাদক এম.এ গণি ও প্রকৌশলী মোঃ আইয়ূব আলী, প্রচার সম্পাদক আফতাব চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য এম.এ আহাদ, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রকৌশলী মোঃ সুয়েব আহমদ মতিন, তেহসীন চৌধুরী, সৈয়দ আবু সাদেক, অধ্যাপক ডাঃ এম.এ সালাম, জীবন সদস্য ছয়েফ উদ্দিন চৌধুরী, মাহবুব সোবহানী চৌধুরী, এ.কে.এম আহাদুস সামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডাঃ এম.এ মতিন, কনসালট্যান্ট ডাঃ কাজী মোঃ দিদারে মোস্তফা, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, প্রশাসনিক কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান খান।
.
বার্ষিক প্রতিবেদনে বলা হয় ২০১৯ সালে জালালাবাদ চক্ষু হাসপাতালে ৪০ হাজার ৮ শত ৫১ জন রোগীকে আউট ডোরে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৮৭১ জন রোগীর চক্ষু অপারেশন করা হয়। এর মধ্যে ৮৬ জন রোগীর ফ্রি চক্ষু অপারেশন করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অর্থায়নে পৃথক পৃথক স্থানে জালালাবাদ চক্ষু হাসপাতালের পরিচালনায় ৯টি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host