ঢাকা |
প্রকাশিত: 7:34 PM, January 31, 2020
ডেস্ক প্রতিবেদন :চান্দুশাহ মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা মাদ্রাসার হল রুমে অনুষ্টিত হয়। এতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আ. ম. মো. মহি উদ্দিন তাফাদারের সভাপতিত্বে ও ইবতেদায়ী প্রধান মাও. শফিক উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন দাখিল পরিক্ষার্থী ছাত্র মো. ইসমাঈল হোসেন। নাতে রাসুল (স.) পরিবেশন করেন দাখিল পরিক্ষার্থী ছাত্রী আয়শা সিদ্দিকা।
.
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চান্দুশাহ মাদ্রাসার সহ সুপার মোহাম্মদ খছরুজ্জামান, সহকারী শিক্ষক মাহবুবুল আলম, মকসুদ আলী, আবুল হোসেন, সহকারী শিক্ষিকা খাদিজা আক্তার, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা তালামীয সভাপতি হাফিজ আশিকুর রহমান।
ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন দাখিল ১০ম শ্রেণির ছাত্র মো. ছালিম আহমদ, দাখিল পরিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন সাজেদা রহমান, বিদায়ী সংগীত পরিবেশন করেন পরিক্ষার্থী মাসুম আহমদ, সুমাইয়া আক্তার (১০ম)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন এ.এস.এম আহবাব মদনি, হাদিয়া আক্তার, মাহবুবা বেগম, কামরুল ইসলাম, রাবেয়া বেগম, শাহিদা ইসলাম তানজিনা, এ.বি.এম ওয়েছ আহমদ, মাশরিফা জাহান প্রমুখ। মিলাদ পরিচালনা করেন মো. আব্দুস সামাদ আজাদ ও চান্দুশাহ ছাত্র সংসদের পক্ষ থেকে দাখিল পরিক্ষার্থীদের মধ্যে উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, সভাপতির দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠনের সমাপ্তি হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host