ঢাকা |
প্রকাশিত: 8:15 PM, January 31, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীতে বিভিন্ন এলাকায় সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন করেছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
.
বৃহস্পতিবার সকাল থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মদনমোহন কলেজ, ৭১, অধ্যায় সংঘ, ধূপছায়া সংঘসহ নগরীর বিভিন্ন এলাকার বেশকয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে সম্প্রীতির বন্ধন অটুট। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ নিজ নিজ অধিকার নিয়ে এদেশে বসবাস করছে। বাংলাদেশে সকল ধর্মের উৎসবের সার্বজনীনতা বিশে^ দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলী হোসেন আলম, শ্রমিকলীগ নেতা জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমদ, মো. ফয়েজ আহমদ, বিজয় দেব, শুভ ঘোষ, রাজীভ ঘোষ, প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host