ঢাকা |
প্রকাশিত: 7:30 PM, February 3, 2020
ডেস্ক প্রতিবেদন : ইংরেজি ভাষা শেখার সহজতম পদ্ধতি ‘এফএম মেথড’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে সিলেট ক্যাম্পাসে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল বলেন, পৃথিবীকে জানতে হলে ইংরেজি ভাষা জানতে হবে। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা নিয়ে সবসময় ভীতি কাজ করে। আর এই ভীতি কাটানোর কাজ করছে এফএম মেথড। অধ্যাপক ফিরোজ মুকুলের উদ্ভাবিত পদ্ধতি অনেক সহজ হওয়ায় এখন শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে এফএম মেথডকে বেছে নিচ্ছে।
এফএম মেথড সিলেট ক্যাম্পাসের পরিচালক এডভোকেট খালেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মিজান মুন্নার পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃটিশ কাউন্সিলের সিলেট অফিস প্রধান কফিল হোসেন চৌধুরী, বিজনেস পারসুট অফিসার মেসবাহ উদ্দিন, সিলেট ডিবেট ফেডারেশনের সভাপতি এডভোকেট সাকী শাহ ফরিদী।
এছাড়াও বক্তব্য রাখেন, আজহারুল ইসলাম, তারেক আহমদ মিজু, মিসবাহ উজ্জামান তারেক, হানিফ হোসেন প্রমুখ। পরে অতিথিরা মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host