প্রতিমা সংঘের উদ্যোগে সরস্বতী পূজা সম্পন্ন

প্রকাশিত: 7:38 PM, February 3, 2020

প্রতিমা সংঘের উদ্যোগে সরস্বতী পূজা সম্পন্ন

ডেস্ক প্রতিবেদন : সনাতন ধর্মের অনত্যম উৎসব বিদ্যাদেবীর শ্রীশ্রী সরস্বতী পূজা প্রতি বছরের মত গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিমা সংঘের উদ্যোগে স্টেডিয়াম পাড়া লক্ষীণধর উঠানে পালিত হয় সরস্বতী পূজা।

.
সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা সংঘ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিলো প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, কীর্তন, সুবল দাসের পরিচালনায় রাত্রের নিত্য সাংস্কৃত অনুষ্ঠান।
পূজা মান্ডব পরিদর্শন করেন সিলেট ভ্যালী বি-৭৭ এর সভাপতি রাজু গোয়ালা, শাহ কামাল উদ্দিন, উত্তম লোহার, সাগর বিশ^াস, মালনিছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, সেক্রেটারি দিলিপ বাউরি।
প্রতিমা সংঘের সভাপতি মিলন গোস্বামী পূজা মান্ডব পরিদর্শনকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

.
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমা সংঘের রঘ দাস, নিবেদন দাস, মলিন দাস, সমিরুন দাস, রবি দাস, দিপু দাস, অজয় দাস, শ্যামল দাস, অজিত দাস, অমিত দাস, জীবন দাস, টুফন দাস, রাহুল দাস, বিনদ, নিমতি, বিউটি, ভারতী, মনি, শুভা, মনি, গিতা, সুজলা, বিন্দু, স্বপন, গঞ্জু প্রমুখ। এছাড়াও সবুজ সংঘ, রাজার বাড়ি কিশোর সংঘ, পুষ্পকলি কিশোর সংঘ, বিদ্যঞ্জলী শাপলা সংঘ, স্বপ্নকলি সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সাংস্কৃতিক সঞ্চালনা করেন নিমতি দাস, বিউটি দাস। প্রতিমা শুভযাত্রার মাধ্যমে সরস্বসতী পূজা শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর