লিডিং ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশিত: 4:24 PM, February 4, 2020

লিডিং ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

ডেস্ক প্রতিবেদন : লিডিং ইউনিভার্সিটিতে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন। লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিনদিন ব্যাপী এ সম্মেলন ৬ ফেব্্রয়ারি ২০২০ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশগ্রহন করছেন সিলেটের ১৫টির বেশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সর্বমোট ৩০০ জন প্রতিনিধি এবং ৭টি কমিটি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। এতে মহাসচিবের দায়িত্ব পালন করবেন মো. আশরাফুল ইসলাম জকি। তিনি জানান, এবারের সম্মেলনে অন্যবারের থেকে অনেক বেশি আকর্ষনীয় হবে।
লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থার উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাত জানান, এবারের সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি মালনিছড়া চা বাগানে। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দাল ঐরাবত এবং ৮ ফেব্রুয়ারি হবে গালা ডিনার। সম্মেলনে সার্বিক সহযোগিতায় থাকছেন সংস্থাটির সহ-উপদেষ্টা আইন বিভাগের প্রভাষক আশরাফ উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর