ঢাকা |
প্রকাশিত: 4:29 PM, February 4, 2020
ডেস্ক প্রতিবেদন : ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টয় সিলেট নগরীর অভিজাত রেস্টুরেন্ট, সিলেট ‘ফুড প্যালেসের হলরুমে ‘রোটার্যক্ট ক্লাব অব সিলেট গ্রীণ বাডস’ এর ১২ তম অভিষেক অনুষ্ঠান “গ্লোরিয়াস’ ২০২০”- অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি রোটার্যাক্টর লায়েক আহমদের সভাপতিত্বে ও চেয়ারম্যান রোটার্যাক্টর পিপি ফারহান আহমদ শোয়েব এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট গ্রীণ এর রোটার্যাক্ট কমিটি চেয়ারম্যান রোটারিয়ান পিপি আতাউর রহমান ভুঁইয়া মিলন, প্রোগ্রাম এর প্রধান উপদেষ্টা মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এক্স রোটার্যাক্টর পিপি এনামুল হক চৌধুরী সোহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে রোটার্যাক্টর ক্বারী রুহেল আহমদ ও জাতীয় সংগীত পরিবেশন করেন রোটার্যাক্টরের নেতৃবৃন্দ। রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন রো. শাহজাহান ফেরদৌস।
শুরুতেই বিগত বছরের সভাপতি রোটার্যাক্টর মো. তাহিজুল ইসলাম রাজিব, নবাগত ও ক্লাবের ১২ তম সভাপতি রোটার্যাক্টর মো. লায়েক আহমদ কে “প্রেসিডেন্ট কলার’ পরিধান করিয়ে আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর করেন এবং রোটার্যাক্টর লায়েক তার নতুন বোর্ডকে পরিচয় করিয়ে দেন। রোটার্যাক্টর পিপি মো. রাসেল মিয়া তার স্বাগত বক্তব্যে নবগঠিত বোর্ডকে শুভেচ্ছা জানান এবং তাদেরকে সফল রোটাবর্ষ উপহার দেওয়ার আশা ব্যক্ত করেন। আগত অতিথিবৃন্দদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তার পাশাপাশি সবার কাছে ক্লাবের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের নানাধিক তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় নেন রোটার্যক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস এর তিনজন সাবেক সভাপতি রো.পিপি মিনহাজুল আবেদিন, রো পিপি অপু চন্দ্র শীল, রো. পিপি ফারহান আহমদ শোয়েব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host