ঢাকা |
প্রকাশিত: 4:42 PM, February 4, 2020
ডেস্ক প্রতিবেদন : লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও দুস্থ অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে সিলেট সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন আছমা কামরান, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন শ্যামলী দাস, লায়ন হেলেন আহমেদ, লায়ন সানজিদা খানম, লায়ন সাজেদা পারভীন, মংলীপার জামে মসজিদের মুতাওল্লী শফিকুর রহমান দুদু মিয়া, সমাজকর্মী এইচ.এম.এ মালিক ইমন, যুব সমাজের মধ্যে গোলাম আজম জয়, আব্দুস সামাদ, সুমন আহমদ, রাব্বি, হাবিব, মতিউর রহমান, খালেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মংলীরপার, বড়শলা গ্রামের মুক্তিযোদ্ধা ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করাই হোক প্রতিটি সামাজিক সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শীতার্ত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। নিজেদের দায়িত্ব বোধ থেকে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে। বক্তারা বলেন, প্রচণ্ড শীত, শীত নিবারণে বঞ্চিত মানুষ হিমশিম খাচ্ছে। শীতবস্ত্র ক্রয় করে শীত নিবারণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে। এমনই সময় লায়ন্স ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। বক্তারা ক্লাবের পক্ষ থেকে মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host