ঢাকা |
প্রকাশিত: 4:55 PM, February 4, 2020
ডেস্ক প্রতিবেদন : সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ১৬৪তম সাহিত্য আসর ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সাইক্লোন সভাপতি ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদের সভাপতিত্বে ও সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার সাইক্লোন সদস্য ইফতেখার শামীমের পরিচালনায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, রেটারিয়ান আব্দুল মুহিত দিদার, সাংবাদিক ও গল্পকার তাসলীমা খানম বীথি, সাব্বির আহমদ প্রমুখ। আলোচনায় ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভায় সাইক্লোন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল এর দ্রুত আরোগ্য কামনা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host