গোল্ডেন ড্রীমের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: 4:58 PM, February 4, 2020

গোল্ডেন ড্রীমের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

ডেস্ক প্রতিবেদন : গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেসন ইউকের উদ্যোগে ডা. রইছ আলী লস্কর এবং রওশন আরা ফাউন্ডেশনের সহযোগিতায় জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার গোটারগ্রামে ২ ফেব্রুয়ারি রবিবার ফ্রি খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সীমান্তীকের চেয়ারম্যান প্রফেসর মাজেদ আহমদ চঞ্চল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেসন ইউকের কর্মকর্তা মুহি মিকদাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. বদরুল হক লস্কর, আবুল মোহাম্মদ, শেখ তোফায়েল আহমদ সেপুল, এম বাবর লস্কর, মো. নাসির তালুকদার, শামিম আহমদ, আব্দুল কাদির, রাহিন আহমদ, শুকুর আহমদ লস্কর, জামাল উদ্দিন বান্না প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর