ঢাকা |
প্রকাশিত: 4:02 PM, February 5, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর পাঠানটুলা শাহাকুতুব (রহ) জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল গত ৩ ফের্রুয়ারী রোজ সোমাবার বিকাল ৩ টা হতে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে ইমাম ও খতিব পাঠানটুলা শাহ কুতুব জামে মসজিদ হযরত মাওলানা আব্দুল মান্নান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান ও মাস্টার হাজী আব্দুল মালিক এবং প্রকৌশলী আব্দুল কাদির এর যৌথ সভাপতিত্বে ও মো: তোফায়েল আহমদ সুবহানীর পরিচালনায়, ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা শরিফুজ্জামান সাহেব রাজিবপুরী নেত্রকোনা।
তিনি বলেন, পড়, তোমার প্রভুর নামে। শিক্ষার এই মহান বাণী নিয়ে যাত্রা শুরু করেছিলো শিক্ষা ও উন্নয়নের ধর্ম ইসলাম। নবী মুহাম্মদ (সা.) সূচনা করে ছিলেন তার নবুওয়তি জীবনের। একটি সভ্য ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আল্লাহতায়ালা যুগে যুগে মানব জাতির শিক্ষকরূপে নবীদেরকে প্রেরণ করেন। হজরত রাসূল (সা.)-এর শিক্ষা মিশন সম্পর্কে আল্লাহতায়ালা কোরআনে কারিমে বলেন, ‘তিনিই সেই পবিত্র সত্ত্বা। যিনি নিরক্ষর লোকদের মধ্য থেকে একজনকে নবী করে পাঠিয়েছেন।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করেন, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী তরুন তেজস্বী বক্তা হাফেজ ক্বারী মাওলনা মিনহাজুল ইসলাম আরেফী হবিগঞ্জী তিনি বলেন, প্রিয় নবীর অনুসরণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। মানবতার মুক্তির অগ্রদূত প্রিয়নবী (সা.) এর অনুসরণ করার মধ্যেই আমাদের মুক্তি নিহিত। দুনিয়া-আখেরাতের সফলতা লুকায়িত। উভয় জাহানের কামিয়াবি নিশ্চিত। আল্লাহপাকের ভালোবাসা পেতে হলে প্রিয়নবীর অনুসরণ করা জরুরি। যে যত বেশি রসুলকে অনুসরণ করবে সে তত বেশি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবে। মহান পালনকর্তার দয়া ও অনুগ্রহ লাভ করবে।
ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা আলহাজ্ব এমদাদুল্লাহ সাহেব প্রিন্সিপাল-জামেয়া উম্মুল কুরা-সিলেট, হযরত মাওলানা সাইফুল ইসলাম জালাবাদী সাহেব ইমাম ও খতিব শাহপরান গেইট জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি সুফিয়ান আহমদ ফারুকী সাহেব ইমাম ও খতিব লাক্কাতুরা টি-গার্ডেন জামে সমজিদ। এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইলিয়ছিুর রহমান ইলিয়াছ সহ পাঠানটুলা শাহাকুতুব (রহ) জামে মসজিদ কমিটির ও যুব সমাজের সকল সদস্যবৃন্দরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host