ঢাকা |
প্রকাশিত: 4:04 PM, February 5, 2020
ডেস্ক প্রতিবেদন : আমি আছি আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা করেছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হসপিটাল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হসপিটাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হস্পিটালের সিও এন্ড এমডি সাব উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান, ট্রাস্টি বাজিদুর রহমান প্রমুখ।
এছাড়াও র্যালিতে অংশ নেন নিরাপদ চিকিৎসা চাই বিয়ানীবাজার শাখার নেতৃবৃন্দ, বিয়ানীবাজার সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট ও বিএনসিসি, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ হসপিটালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। র্যালিতে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড-ফেস্টুন প্রদশর্ন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host