মাসলস ওয়ার্কস জীমে এডভোকেট তারেক সংবর্ধিত

প্রকাশিত: 4:22 PM, February 5, 2020

মাসলস ওয়ার্কস জীমে এডভোকেট তারেক সংবর্ধিত

ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর পূর্ব শিবগঞ্জ সাদিপুরে অবস্থিত মাসলস ওয়ার্কস জীমের সিনিয়র সদস্য, সিলেট জেলা বারের তরুণ আইনজীবী তারেক আহমেদ এর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
৩ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টায় মাসলস ওয়ার্কস জীমের হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জীমের সত্ত্বাধিকারী আব্দুল আহাদ পারভেজ এর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য রুহুল ইসলাম মিঠুর উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বার আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, সুস্থ শরীর গঠনে এবং মাদক মুক্ত ও মানসিক সমস্য মুক্ত জীবন গঠনে যোগ ব্যায়াম জীমের বিকল্প নেই। এতে মস্তিষ্ক ও হৃদয় যন্ত্র সুস্থ থাকে। কাজে কর্মে চাঙ্গাভাব পরিণত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এডভোকেট তারেক আহমেদকে জীমের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক মিল্টন ও সংবর্ধিত অতিথি এডভোকেট তারেক আহমেদ।
বক্তারা তারেক আহমেদের যুক্তরাজ্য গমনের সফলতা কামনা করেন। এ সময় মাসলস ওয়ার্কস জীমের সংশ্লিষ্ট সদস্য রুপম, আনিস, রেফার পল্লব, জাহের আহমদ, আফজল আহমদ, আশিষ দেবনাথ, পলাশ, কামরান, এমদাদ, আব্দুস সালাম, আলী আরমান, মোঃ সামী, আজহার মাহমুদ, পলমল, কাওছার, আবির ও সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর