ঢাকা |
প্রকাশিত: 4:26 PM, February 5, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম আব্দুল হাই খান ফাউন্ডেশনের উদ্যোগে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহ:) মাদরাসার হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানে দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে বক্তাগণ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা বিকাশে যারা এগিয়ে আসেন তারাই প্রকৃত শিক্ষানুরাগী। ছাত্রদের মেধা বিকাশে বৃত্তি প্রদান অন্যতম সহায়ক। ছাত্রদের আমল আখলাক উন্নতির জন্য শিক্ষার পাশাপাশি পারিবারিক দীক্ষার প্রয়োজন। এ জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও অভিভাবকগণ দীক্ষার কাজে আত্মনিয়োগ করতে হবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে দরগাহ মাদরাসার প্রতিটি ক্লাসের ১ জন করে ৩০ জন ছাত্রকে মেধা বৃত্তি প্রদান করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জামেয়া দরগাহ নাইবে মুহতামীম ও ফাউন্ডেশনের সেক্রেটারী হাফিজ মাওলানা আসাদ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দরগাহ মসজিদের সেক্রেটারী মুফতি মো: হাসান, হাসানুজ্জামান রাসেল, মোস্তফা নকীব হাসান চৌধুরী, মাদরাসার ভারপ্রাপ্ত শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, সহকারী শিক্ষা সচিব মাওলানা মুফতি আবুল খয়ের বিথঙ্গলী ও মুফতি রশিদ আহমদ।
অনুষ্ঠান শেষে মরহুম আব্দুল হাই খান সাহেব সহ সকল মুর্দেগানের জন্য মোনাজাত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host