ঢাকা |
প্রকাশিত: 4:35 PM, February 5, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সমাজে দিনদিন শিক্ষিতদের হার বাড়লেও মানুষের হার বাড়েনি, দেশ ও সমাজকে এগিয়ে নিতে চাইলে মানুষের হার বাড়াতে হবে, কুমলমতি শিক্ষার্থীদের মাঝে মনুষত্য শিক্ষা দিতে হবে, কারন প্রাথমিক শিক্ষার মাধ্যমেই প্রতিটা শিশুর মধ্যে তার শিক্ষার চেতনা বিকশিত হয়, কাজেই শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় আগ্রহী করতে হবে। প্রতিটা সমাজের মানুষকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, কারন সম্মান অর্জন করতে চাইলে মানুষকে সম্মান করা শিখতে হবে।
তিনি গত ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ২টায় হাটখোলা ইউ/পি কার্যালয়ে (হাটখোলা-জালালাবাদ)’র সামাজিক সংগঠন বাতিনিকেতন কর্তৃক আয়োজিত ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপেরাক্ত কথাগুলি বলেন।
বাতিনিকেতন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনের স্বাগত বক্তব্য ও ধর্ম সম্পাদক হাঃ মুশাহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিককোনা কলেজের প্রভাষক ছয়ফুল আমিন,হিউম্যান মোভমেন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাই আল হাদী, জালালাবাদ সাহিত্য পাঠাগারের সভাপতি সাব্বির আহমদ, শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার সাধারণ সম্পাদক কামরান আহমদ,সানরাইজ একাডেমীর প্রিন্সিপাল সফির আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাতিনিকেতন সিনিঃ সহ-সভাপতি জুনাইদুল ইসলাম জুনেদ,অর্থ সম্পাদক সাদিক আহমদ, প্রচার সম্পাদক আল মুহসিন, অফিস সম্পাদক জাবের আহমদ,সহ-অফিস সম্পাদক ফাহাদ আহমদ,সদস্য হাফিজুর রহমান, শাহেদ আহমদ,হাঃ মুশাহিদুল ইসলাম,হাঃ মোহাম্মদ আলী,আল হেরা একাডেমীর শিক্ষক কয়েছ আহমদ, মাওঃ আলী হোসেন, বেগম রোকেয়া গার্লস স্কুলের শিক্ষক খালেদ আহমদ,প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host