ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ডেস্ক প্রতিবেদন : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্রদের মধ্যে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রæয়ারি বুধবার সিলেট নগরীর ৫নং ওয়াডের্র কালাপাথর মাঠে এই শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জুনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কুতুব উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যপক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক জুবের খান, জেলা আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন আহমদ, কাউন্সিলর জাহানারা খানম মিলন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি এম.এ মুগনি খোকা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সহ-সভাপতি আব্দুস সালাম ফারুক, ফজলুল হক, মো. সফিক মিয়া, এনামুল হক, কয়েছ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম কয়েছ, মঞ্জুর হোসেন, শাহীন আহমদ, রুবেল আহমদ, আলমগীর হোসেন আলম, কুরবান আলী, হুরা মিয়া, মো. বাবুল হোসেন, দপ্তর সম্পাদক বদরুল আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host