ঢাকা |
প্রকাশিত: 5:38 PM, February 8, 2020
ডেস্ক প্রতিবেদন : সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীর দু’দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জাতীয় পতাকা ও পুনর্মিলনী পতাকা উত্তোলন করেন যথাক্রমে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আফসার আজিজ ও সদস্য সচিব ধীরাজ নন্দী চৌধুরী। পরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। আনন্দ র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
আনন্দ র্যালিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আফসার আজিজ ও সদস্য সচিব ধীরাজ নন্দী চৌধুরী, উদযাপন কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host