১৯ ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় সিলেট চেম্বারের অভিনন্দন

প্রকাশিত: 10:43 AM, February 11, 2020

১৯ ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় সিলেট চেম্বারের অভিনন্দন

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দল আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক কোন আসরে দেশের এ অর্জন বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চেম্বার নেতৃবৃন্দ। পাশাপাশি চেম্বার নেতৃবৃন্দ ক্রিকেট সহ বাংলাদেশের অন্যান্য খেলাধুলার মান উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর