দানবীর ড. রাগিব আলী কিংবদন্তি হয়ে থাকবেন : শেখ মকন মিয়া

প্রকাশিত: 4:49 PM, February 11, 2020

দানবীর ড. রাগিব আলী কিংবদন্তি হয়ে থাকবেন : শেখ মকন মিয়া

ডেস্ক প্রতিবেদন : সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মাজার ফেডারেশনের মহাসচিব আলহাজ¦ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেছেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলী সিলেটসহ দেশবাসীর উন্নয়নে শিক্ষায়, চিকিৎসায়, সমাজসেবায়, খেলাধুলায় যে অবদান রেখে চলছেন তাঁর অবদান কোনও কিছু দিয়ে মুছা যাবে না। সিলেটবাসী তাকে কিংবদন্তির আসনে বসিয়ে রেখেছে। সিলেটের ব্যবসায়ীদের স্বার্থে ডা. সৈয়দ রাগীব আলীর অবদান অবিস্মরনীয় হয়ে থাকবে। রাগীব আলীর নাম সিলেট ও বাংলাদেশের আনাছে-কানাছে ছড়িয়ে ছিটিয়ে আছে। ষড়যন্ত্রকারীরা তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পরাজিত হয়েছে। আদালতের মাধ্যমে ড. রাগীব আলী নির্দোষ প্রমাণিত হওয়ায় বোঝা যায় রাগীব আলী ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। এদেশে রাগীব আলী ছিলেন, আছেন এবং ভবিষ্যতে তাঁর না স্বার্ণাক্ষরে চির ভাস্বর হয়ে থাকবে। আর ষড়যন্ত্রকারীর ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হবে।
সম্প্রতি ড. সৈয়দ রাগীব আলী সিলেটের আদালত থেকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বেকসুর খালাস পাওয়ায় ১০ ফেব্রুয়ারি ড. সৈয়দ রাগীব আলীর মালনিছড়াস্থ বাসভবনে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে এ কথাগুলো বলেন।।
সংবর্ধিত অতিথির বক্তেব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন আমরা সিলেটবাসী এখনোও শিক্ষা ও অর্থনৈতিক সমস্যাসহ বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছি। আমাদের শিক্ষায় আরোও উন্নতি করতে হবে। হিংসা সমাজের প্রধান ব্যাধি এ থেকে আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মকে দূরে রাখতে হবে। আমারা সবাই হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সম্মিলিতভাবে কাজ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সিলেট ও সুন্দর দেশ রেখে যেতে হবে। তা হলেই আমরা সফল হব।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রহ্মময়ী বাজার সমিতির সভাপতি আলহাজ আতিকুর রহমান আতিক, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এইচএ তাফাদার রুহেল, অর্থ সম্পাদক মো. কওছর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদরে সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, যুবদল নেতা বখতিয়ার আহমদ ইমরান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য এম.এ. হান্নান, আব্দুর রাজ্জাক, সিলেট ক্যাবের সাংধারণ সম্পাদক পারভেজ আহমদ, কামাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর