ঢাকা |
প্রকাশিত: 9:02 PM, February 15, 2020
ডেস্ক প্রতিবেদন : শিশু সানজিদা, ইব্রাহিম আর সুমাইয়ারা ভীষণ খুশি। তাদের হাতে তুলে দেয়া হয়েছে বই, খাতা, কলম, পেন্সিল ও স্কেলসহ সব শিক্ষা উপকরণ। সাথে ছিল আরো একটি করে খাবারের প্যাকেট। আব্দুল মজিদ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী ফ্রি এসব শিক্ষা উপকরণ পেয়ে উল্লসিত। সরকারি পৃষ্টপোষকতা বিহীন পরিচালিত এই স্কুলে ১৫ ফেব্রুয়ারি শনিবার ছিল এই উৎসবের আমেজ।
শহরতলীর খাদিমনগর ইউনিয়নের চাতলীবন্দ গ্রামে এই স্কুলে রোটারী ক্লাব সিলেট অরেঞ্জ সিটি আয়োজন করেছিল এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচীর। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মুহিব-উস সালাম রিজভীর সভাপতিত্বে ও রোটারীয়ান সাংবাদিক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্টিত এই অনুষ্ঠানে সম্মানিত অথিতি ছিলেন খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কছির উদ্দিন ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ক্লাব ট্রেইনার রোটারীয়ান পিপি এ.কে.এম সামসুল হক দিপু, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ডালিয়া হক লাবণী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান শাহিন আহমদ, ক্লাব সেক্রেটারি রোটারীয়ান সুজন কুমার দাস, রোটারীয়ান রফিকুল ইসলাম জুয়েল, রোটারীয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর কাইয়ুম, চাতলীবন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বী বশির মিয়া, তুরাব আলী, মনতাজ মিয়া, আজিজুর রহমান, আবুল ফজল, নুরুল আমিন এবং স্কুলের প্রধান শিক্ষিকা মিসমা আক্তার শাম্মি, শাহেনা আক্তার, সুহেনা আক্তার ও ইয়াসমিন আক্তার প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host