সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে বঙ্গবীরের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

প্রকাশিত: 7:31 PM, February 16, 2020

সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে বঙ্গবীরের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

ডেস্ক প্রতিবেদন : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন সিলেটএরিয়ার উদ্যোগে বঙ্গবীরের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করা হয়। এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসি এর নেতৃত্বে একদল চৌকস দল গার্ড অফ ওনারের মাধ্যমে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা অর্ধনমিত ও পুনরায় উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার সকল উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর