ঢাকা |
প্রকাশিত: 2:37 PM, February 19, 2020
ডেস্ক প্রতিবেদন : পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান চারদিনের সফরে আজ বুধবার সিলেট আসছেন। সফরকালে মন্ত্রী আজ রাত ৮টায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও নৈশভোজে অংশ নেবেন।
পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মন্ত্রী সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করবেন। পরে তিনি সকাল ১১টায় ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নে নবপ্রতিষ্ঠিত মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিন বেলা ২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লামাটুকেরবাজার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণীতে যোগদান শেষে সন্ধ্যে ৬টায় সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এদিকে, মন্ত্রী আগামী শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাইয়ে প্রবাসী উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনীতে যোগদান শেষে বেলা ২টায় ছাতক উপজেলার বড়কাপন-আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host