ঢাকা |
প্রকাশিত: 2:39 PM, February 19, 2020
ডেস্ক প্রতিবেদন : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া দুই দিনের সফরে আজ বুধবার সিলেট আসছেন। বেলা ১১টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি সিলেট এসে পৌঁছবেন।
সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যাবেন। পরে বিকেল ৫টায় তিনি হযরত শাহপরান(রহ.) এর মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় মীরের ময়দানস্থ কিউসেট ইনিস্টিটিউট আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
পরদিন ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় আবারো হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ার করেন। পরে বেলা সাড়ে ১১টায় বিমান যোগে তিনি সিলেট ত্যাগ করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host