প্রতিমন্ত্রী মাহবুব আলী সিলেট আসছেন আজ

প্রকাশিত: 2:40 PM, February 19, 2020

প্রতিমন্ত্রী মাহবুব আলী সিলেট আসছেন আজ

ডেস্ক প্রতিবেদন : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সংক্ষিপ্ত সফরে আজ বুধবার সিলেট আসছেন। তিনি বেলা ১১টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

বিকেল ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনে ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু এবং এ ফ্লাইটে পণ্য আমদানী ও রপ্তানি সহজ করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর