সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে সামাজিক আন্দোলনের মানববন্ধন

প্রকাশিত: 2:22 PM, March 7, 2020

সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে সামাজিক আন্দোলনের মানববন্ধন

ডেস্ক প্রতিবেদন :: নারী ও শিশু সুরক্ষা,বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা,জঙ্গীবাদ প্রতিহত করণ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলার শাখার এক মানববন্ধন ৬ মার্চ শুক্রবার কেন্দ্রীয় শহিদমিনারে অনুষ্ঠিত হয়।
জেলা সদস্য সচিব দেবব্রত রায় দিপনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক মুকির হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন, জয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন,কবি সাঈদুর রহমান, সাবেক সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, সংগঠনের জেলা আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, কলামিষ্ট ও শিক্ষক নেতা জোতিশ মজুমদার, কলামিষ্ট অমিতাবর্ধন, বিশিষ্ট লেখক ও গবেষক আবু সালেহ, জয় বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি প্রভাষক জান্নাত আরা খান পান্না, সাধারণ সম্পাদক মিজান মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদির জীবন, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত লিটন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম লিটন, প্রাবন্ধিক আবদুল হক,ছড়াকার বিজন চন্দ্র দাস বিজয়,চিরন্তনের আবদুল্লাহ খোকন, আলমগীর হোসেন ও মোহিত খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর