মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের পুনর্মিলনী

প্রকাশিত: 2:52 PM, March 9, 2020

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের পুনর্মিলনী

ডেস্ক প্রতিবেদন : মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৬ বাংলার কার্যকরী পরিষদের এক পুনর্মিলনী অনুষ্ঠান গত ৭ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর শিবগঞ্জস্থ বুড়া শিববাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ জি.জি.এম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বােসর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মহালয়া উৎসব সিলেটের সনাতন ধর্মাবলম্বীদের একটি বৃহত্তম উৎসব। সামাজিক ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট কাজ করে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী দিনেও সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে, মহালয়ার প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য ও মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন পরিষদের কোষাধ্যক্ষ অনুকুল সূত্রধর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচর্য, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাশ ধনু, হারাধন দেব প্রভাষ, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না প্রমুখ। শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়িত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর